ঈদের দিন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহার দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৮ মে) একই

2026-05-27T23:56:59+00:00
2026-05-28T00:30:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদের দিন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৫৬ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৬ ১২:৩০ এএম
প্রতীকী ছবি
পবিত্র ঈদুল আজহার দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৮ মে) একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া আবহাওয়া অধিদফতর জানায়, ঈদের দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া সতর্কবার্তার বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ঈদের দিন মূলত ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী অঞ্চলে বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ঈদের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।

তিনি আরও উল্লেখ করেন, সকালের দিকে রাজধানীসহ কিছু এলাকায় আকাশ মেঘলা বা বৃষ্টিহীন থাকলেও দিনের যেকোনো সময় দেশের বিভিন্ন স্থানে আকস্মিক ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই ঈদের দিন সবাইকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: