রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী

2026-05-28T09:49:55+00:00
2026-05-28T09:49:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৯:৪৯ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় আয়োজিত এ জামাতে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

ঈদের নামাজ শেষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

জামাত শেষে আইজিপি উপস্থিত পুলিশ সদস্য ও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।

ঈদ জামাতকে কেন্দ্র করে রাজারবাগ পুলিশ লাইন্স এলাকায় ছিল সুশৃঙ্খল আয়োজন। নিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুলিশ সদস্যরা দিনটি উদযাপন করেন।

এএডি/
  বিষয়:   রাজারবাগ  ঈদ  নামাজ  আদায়  আইজিপি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: