ঈদের দিনেও সীমান্তে কড়া নজরদারি বিজিবির

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কোরবানির পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার রোধে ঈদুল আজহার দিনেও সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই

2026-05-28T15:35:47+00:00
2026-05-28T15:35:47+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের দিনেও সীমান্তে কড়া নজরদারি বিজিবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৩:৩৫ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা সতর্ক অবস্থায় রয়েছেন বিজিবি সদস্যরা। সংগৃহীত ছবি
কোরবানির পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার রোধে ঈদুল আজহার দিনেও সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত দিয়ে যে-কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতেও সতর্ক অবস্থায় রয়েছেন বিজিবি সদস্যরা। 

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা সশরীরে পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। চামড়া পাচার রোধে আগামী আরও কয়েকদিন সীমান্তে এই বিশেষ সতর্ক অবস্থা বজায় থাকবে বলে জানানো হয়েছে।

ভারতের সাথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। প্রতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে এই সীমান্ত পথগুলো দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের চেষ্টা চালায় চোরাকারবারিরা।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, অবৈধ অনুপ্রবেশ ও কোরবানির পশুর চামড়া পাচার বন্ধের পাশাপাশি মাদকসহ সব ধরনের পণ্য চোরাচালান রোধে বিজিবি সীমান্তে তৎপর রয়েছে। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং সীমান্ত সুরক্ষা যাতে নিশ্চিত হয়, সেজন্য ঈদের দিনেও বিরামহীনভাবে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। 

তিনি আরও জানান, শুধু সীমান্তেই নয়, নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত করতে ঢাকা-সিলেট মহাসড়কেও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঈদের দিন  ব্রাহ্মণবাড়িয়া  সীমান্ত  নজরদারি  বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: