গরুর হাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্থায়ী গরুর হাট থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. মিরাজ হোসেন

2026-05-28T17:16:35+00:00
2026-05-28T17:16:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গরুর হাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম 
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্থায়ী গরুর হাট থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. মিরাজ হোসেন (২৩)। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৮ মে) ভোরে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার একটি অস্থায়ী গরুর হাটে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিরাজের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের খালাতো বোন জান্নাতুল জানান, মিরাজ বিভিন্ন ধরনের কাজ করতেন। বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি।

পরিবারের দাবি, মিরাজকে হত্যার পর পরিকল্পিতভাবে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ভৌমিক বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় রশির দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

/এসএকে


  বিষয়:   গরু  হাট  যুবক  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: