ঈদের দিনে ছেলের কোদালের কোপে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের কোদালের কোপে ফুলজান বেগম (৫৫) নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল

2026-05-28T17:56:14+00:00
2026-05-28T17:58:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের দিনে ছেলের কোদালের কোপে মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৫:৫৬ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৬ ৫:৫৮ পিএম
সংগৃহীত ছবি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের কোদালের কোপে ফুলজান বেগম (৫৫) নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিত বানা গ্রামে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, পন্ডিত বানা গ্রামের হাফিজার শেখের ছেলে হোসেন শেখ (২৫) বিবাহবিচ্ছেদের পর থেকে একাকী জীবনযাপন করছিলেন। পেশায় শ্রমিক হোসেন নিজের রান্না নিজেই করতেন এবং পরিবারের অন্য সদস্যদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। সকালে হোসেনের ঘরের সামনে তার মা ফুলজান বেগম একটি ফুলগাছের চারা রোপণ করতে গেলে মা-ছেলের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হোসেন কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে হোসেন শেখ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এই বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জেডি


  বিষয়:   ফরিদপুর  ঈদের দিন  মায়ের মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: