চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়া পাচার, চোরাচালান, মাদক ব্যবসা ও অবৈধ পুশইন প্রতিরোধে যশোরের শার্শা উপজেলার বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত

2026-05-28T18:11:33+00:00
2026-05-28T18:11:33+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৬:১১ পিএম 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়া পাচার, চোরাচালান, মাদক ব্যবসা ও অবৈধ পুশইন প্রতিরোধে যশোরের শার্শা উপজেলার বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।

ঈদের সময় কোরবানির পশুর চামড়া যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার না হতে পারে, সে লক্ষেই সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে শার্শা উপজেলার প্রায় ১০২ কিলোমিটার সীমান্তের কাশিপুর, শালকোনা, শিকারপুর, ধান্যখোলা, রঘুনাথপুর, পুটখালি, দৌলতপুর, সাদিপুর, ঘিবা, গোগা, রুদ্রপুর, অগ্রভুলোট, পাঁচভুলোট ও দাদখালি এলাকাকে চামড়া পাচারের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজিবির কর্মকর্তারা জানান, ঈদুল আজহায় দেশে বিপুল পরিমাণ পশু কোরবানি হয়ে থাকে। এই সময় চামড়া পাচারের প্রবণতা বেড়ে যায়। তাই সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং বিজিবি সদস্যরা দিন-রাত টহল ও পাহারায় নিয়োজিত রয়েছেন।

তারা আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

/এসএকে


  বিষয়:   চামড়া  পাচার  রোধ  সীমান্ত  বিজিবি  নজরদারি  খুলনা  বেলাপোল  যশোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: