দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তিন অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক

খেলা

সারাদেশে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এই আনন্দঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ

2026-05-28T18:11:44+00:00
2026-05-28T18:11:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তিন অধিনায়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৬:১১ পিএম 
মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস।
সারাদেশে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এই আনন্দঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের তিন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস।

বাংলাদেশ ক্রিকেট টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবারের সঙ্গে তোলা একটি সুন্দর ছবি শেয়ার করে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি তার বার্তায় লিখেন, ‘বিশ্বাস, ত্যাগ ও আশীর্বাদ। সবাইকে ঈদ মোবারক।’

এদিকে ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজের জন্মস্থান খুলনার খালিশপুরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। ঈদের নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লি ও এলাকার সবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।’

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসও ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। তিনি তার শুভেচ্ছা বার্তায় লিখেন, ‘পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। এই বরকতময় ঈদ আপনার জীবন ভরে তুলুক শান্তি, আনন্দ, সুখ ও অফুরন্ত কল্যাণে। আপনি ও আপনার প্রিয়জনদের জন্য রইলো ভালোবাসা, সম্প্রীতি ও একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তে ভরা একটি দারুণ ঈদের শুভকামনা।’

জাতীয় দলের ক্রিকেটারদের এই ঈদ উদযাপনের পরপরই আবার খেলায় ফিরতে হচ্ছে। আগামী ৯ জুন থেকে ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর সমান সংখ্যক ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই দ্বিপাক্ষিক লড়াইয়ের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: