যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হামলা ও সংঘাতের মাধ্যমে ইরানকে কাবু করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন দেশটির ভেতর বিভেদ ও বিচ্ছিন্নতা তৈরির নতুন

2026-05-28T20:43:28+00:00
2026-05-28T20:43:28+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৮:৪৩ পিএম 
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। সংগৃহীত ছবি
হামলা ও সংঘাতের মাধ্যমে ইরানকে কাবু করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন দেশটির ভেতর বিভেদ ও বিচ্ছিন্নতা তৈরির নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। এই পরিস্থিতিতে ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৭ মে) দেওয়া এক লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, “চাপিয়ে দেওয়া যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক ও প্রোপাগান্ডামূলক অবরোধের পরও ইরানকে নতজানু করতে ব্যর্থ হয়েছে শত্রুরা। এখন নিজেদের পরাজয়ের ক্ষতিপূরণ করতে তারা ইরানের ভেতরে ফাটল ও বিভাজন তৈরির ছক কষেছে।” 

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেসটিভির এক প্রতিবেদনে সর্বোচ্চ নেতার এই লিখিত বার্তাটি প্রকাশ করা হয়েছে। 


চলমান যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মোজতবা খামেনির এই কড়া বার্তাটি সামনে এলো। 

উল্লেখ্য, পিতার মৃত্যুর পর মোজতবা ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমানে তিনি অত্যন্ত গোপন একটি স্থানে চিকিৎসাধীন রয়েছেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজে তাঁর চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন বলে জানা গেছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইসরায়েল  ইরান  বিভেদ সৃষ্টি  মোজতবা খামেনি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: