ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে রাজধানী ঢাকা। কর্মব্যস্ত শহরটিতে যানজট না থাকায় ঈদের দ্বিতীয় দিনেও বাড়ির পথে

2026-05-29T09:36:32+00:00
2026-05-29T13:04:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৯:৩৬ এএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ১:০৪ পিএম
সংগৃহীত ছবি
ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে রাজধানী ঢাকা। কর্মব্যস্ত শহরটিতে যানজট না থাকায় ঈদের দ্বিতীয় দিনেও বাড়ির পথে রওনা হয়েছেন অসংখ্য মানুষ। বিশেষ করে যারা ঈদের আগে কর্মব্যস্ততা বা ছুটির সীমাবদ্ধতার কারণে ঢাকা ছাড়তে পারেননি, তারা এখন স্বস্তির যাত্রাকে বেছে নিচ্ছেন।

শুক্রবার (২৯ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ মোড়ে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। তবে অন্যান্য সময়ের মতো চাপ বা বিশৃঙ্খলা নেই। যাত্রীরা বলছেন, ফাঁকা রাস্তা ও কম যানজটের কারণে এখন যাত্রা অনেক বেশি আরামদায়ক।

কেউ কেউ ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিন রওনা হয়েছেন গ্রামের বাড়ির উদ্দেশে। আবার অনেকে আত্মীয়স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই রাজধানী ছাড়ছেন।
আরও পড়ুন

রাজধানীর বিভিন্ন সড়কে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের পাশাপাশি অনেককে সরাসরি সড়কের মোড় বা স্টপেজ থেকে পরিবহনে উঠতে দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের আগের তুলনায় চাপ কম থাকলেও যাত্রী চলাচল এখনো অব্যাহত রয়েছে।

ঈদের ছুটিতে ঢাকা শহরের পরিচিত ব্যস্ততা অনেকটাই কমে এসেছে। ফাঁকা সড়ক, কম যানবাহন আর তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে নগরবাসীর একাংশ এখনো ছুটছেন নাড়ির টানে।

এএডি/


  বিষয়:   ঈদ  দ্বিতীয়  দিন  ঢাকা  মানুষ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: