ঈদের পরদিনও কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহার পরদিনও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর ও উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে

2026-05-29T10:31:30+00:00
2026-05-29T13:03:34+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
ঈদের পরদিনও কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১০:৩১ এএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ১:০৩ পিএম
সংগৃহীত ছবি
ঈদুল আজহার পরদিনও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর ও উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীচাপ দেখা গেছে। অনেক যাত্রীকে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে চড়েও যাত্রা করতে দেখা যায়।

শুক্রবার (২৯ মে) সকাল থেকে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের দীর্ঘ সারি চোখে পড়ে। ট্রেন আসার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করেন অনেকে। প্রতিটি বগিই ছিল কানায় কানায় পূর্ণ। ফলে ঝুঁকি নিয়েই কেউ কেউ ট্রেনের ছাদে অবস্থান নেন।
আরও পড়ুন

যাত্রীরা জানান, ঈদের আগে টিকিট না পাওয়া এবং কর্মব্যস্ততার কারণে অনেকেই নির্ধারিত সময়ে বাড়ি যেতে পারেননি। তাই ঈদের পরদিনও পরিবার-স্বজনের সঙ্গে সময় কাটাতে বাড়ির পথে ছুটছেন তারা।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীচাপ বিবেচনায় স্বল্প দূরত্বের ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। তবে দূরপাল্লার কিছু আন্তঃনগর ট্রেন কম চলাচল করেছে। তারপরও উত্তর ও ময়মনসিংহমুখী রুটে যাত্রীচাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল।

অন্যদিকে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোতে তুলনামূলক কম ভিড় দেখা গেছে। বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এএডি/


  বিষয়:   ঈদ  কমলাপুর  রেলস্টেশন  ভিড় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: