ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৩৬ যুবক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদেশে কাজের স্বপ্ন দেখিয়ে দালালচক্রের ফাঁদে পড়ে ভারতে গিয়ে দীর্ঘ ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। অবশেষে

2026-05-29T11:25:11+00:00
2026-05-29T11:25:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৩৬ যুবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১১:২৫ এএম 
সংগৃহীত ছবি
বিদেশে কাজের স্বপ্ন দেখিয়ে দালালচক্রের ফাঁদে পড়ে ভারতে গিয়ে দীর্ঘ ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। অবশেষে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা যুবকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তাদের মধ্যে রয়েছেন বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লার বাসিন্দারা। দেশে ফিরে অনেকেই দালালচক্রের প্রতারণার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

যুবকদের ভাষ্য অনুযায়ী, গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের অবৈধভাবে ভারতে নিয়ে যাওয়া হয়। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের নির্দেশে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন

দীর্ঘ কারাজীবনের পর অবশেষে দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের দেশে ফেরানো হয়। বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়, যাতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।

ফেরত আসা কয়েকজন অভিযোগ করেন, দেশে ফিরিয়ে আনার কথা বলে বিভিন্ন সময় তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, কাজের আশায় ভারতে গিয়ে উল্টো জেলে থাকতে হয়েছে। মুক্তি পেয়ে দেশে ফিরতে পেরে স্বস্তি লাগছে।

মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কর্মকর্তারা জানান, চাকরির লোভ দেখিয়ে সীমান্তপথে তরুণদের পাচার করার ঘটনা এখনো উদ্বেগজনক। সচেতনতার অভাব ও দারিদ্র্যকে কাজে লাগিয়ে সক্রিয় রয়েছে দালালচক্র।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। এ সময় ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, সমাজসেবা বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এএডি/


  বিষয়:   ভারত  কারাগার  মুক্তি  দেশ  যুবক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: