খান ইউনিসে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর বিমান ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার (২৯ মে) ভোরের দিকে দক্ষিণ

2026-05-29T14:26:55+00:00
2026-05-29T14:27:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
খান ইউনিসে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ২:২৬ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ২:২৭ পিএম
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর বিমান ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার (২৯ মে) ভোরের দিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরাইলি বাহিনীর একটি ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া পৃথক হামলায় উত্তর গাজা সিটিতে আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের উপকূলীয় আল-মাওয়াসি এলাকা লক্ষ্য করে একটি ইসরাইলি ড্রোন থেকে আকস্মিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন। আল-মাওয়াসি এলাকাটিকে ইসরাইলি বাহিনী এর আগে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করলেও সেখানে অনবরত এই ধরনের রক্তক্ষয়ী হামলা চালানো হচ্ছে। ওয়াফা আরও জানিয়েছে, একই সময়ে আল-মাওয়াসির পার্শ্ববর্তী এলাকায় ইসরাইলি কামানের গোলার আঘাতে আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলেও ইসরাইলি আগ্রাসন থামেনি। গাজা সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত ইয়ারমুক স্ট্রিটে ইসরাইলি বাহিনীর পৃথক একটি বিমান হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


/কহু



  বিষয়:   গাজা  ইসরায়েল  হামলা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: