কোরবানির মাংস নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুর্ঘটনায়

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামে এক সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

2026-05-29T16:39:25+00:00
2026-05-29T16:39:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কোরবানির মাংস নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুর্ঘটনায়
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৪:৩৯ পিএম 
ছবি : সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামে এক সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় সিসিবিএল তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিমুজ্জামান মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে। তিনি সাবেক বিজিবি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, কোরবানির মাংস নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, নিহত ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মোটরসাইকেল ওভারটেক করার চেষ্টা করলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরবিএন 



  বিষয়:   ভাঙ্গা  ফরিদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: