দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী সংবাদদাতা

সারাদেশ

বৈরি আবহাওয়ার কারণে পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।শুক্রবার (২৯ মে) বিকেল

2026-05-29T18:43:37+00:00
2026-05-29T18:43:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
রাজবাড়ী সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৬:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
বৈরি আবহাওয়ার কারণে পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। 

শুক্রবার (২৯ মে) বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়। এর আগে পদ্মানদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করেছিল কর্তৃপক্ষ।

নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের ‘বিআইডব্লিউটিসি’ দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি পরিস্থিতি সম্পর্কে জানান, নদীর সার্বিক আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পৌনে এক ঘণ্টা পর বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু করা হয়েছে এবং বর্তমানে এই নৌরুটে মোট ১৫টি ফেরি নিয়মিতভাবে চলাচল করছে।

বিআইডব্লিউটিসি ঘাট সূত্র থেকে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার পর দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ হঠাৎ করেই ঘন কালো মেঘে ছেয়ে যায়। পরবর্তীতে বিকেল ৪টা ৫০ মিনিট থেকে পুরো নদী এলাকায় তীব্র গতিতে ঝোড়ো হাওয়াসহ মষলধারে ভারী বৃষ্টিপাত শুরু হয়। 

নদীর পানি ও তরঙ্গের গতিবেগ সাধারণ মাত্রার চেয়ে অনেক বেড়ে যাওয়ায় মাঝনদীতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যার ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: