সাতদিনে যমুনা সেতুতে ২২ কোটি টাকা টোল আদায়

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের ঢলে গত এক সপ্তাহে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতু

2026-05-29T19:36:09+00:00
2026-05-29T19:36:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাতদিনে যমুনা সেতুতে ২২ কোটি টাকা টোল আদায়
সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:৩৬ পিএম 
যমুনা সেতু। ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের ঢলে গত এক সপ্তাহে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতু দিয়ে। একই সঙ্গে সেতু ও এর দুই প্রান্তের মহাসড়কে তীব্র যানজট, ধীরগতি ও দীর্ঘ অপেক্ষার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও যমুনা সেতু সাইট অফিসের তথ্য অনুযায়ী, গত ২২ থেকে ২৮ মে পর্যন্ত সাত দিনে মোট ২ লাখ ৮১ হাজার ৭৭৪টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় ২১ কোটি ৭৪ লাখ ৯ হাজার টাকা।

ঈদযাত্রার মধ্যে সবচেয়ে বেশি চাপ ছিল ২৬ মে। ওই দিন ২৪ ঘণ্টায় সেতু ব্যবহার করে ৫৬ হাজার ৩১৭টি যানবাহন পারাপার হয়, যা চলতি ঈদ মৌসুমের সর্বোচ্চ। ওই দিন টোল আদায় হয় প্রায় ৩ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন ২৫ মে পারাপার হয় ৫৩ হাজার ২৬৫টি যানবাহন।


সাত দিনের হিসাবে ২২ মে ৩৪ হাজার ৯৬৬টি, ২৩ মে ৩২ হাজার ৬৪০টি, ২৪ মে ৩৯ হাজার ৯২৩টি, ২৭ মে ৪৫ হাজার ৯৪২টি এবং ২৮ মে ১৮ হাজার ৭২১টি যানবাহন পারাপার হয়। শেষ দিনে চাপ কিছুটা কমলেও ভোগান্তি অব্যাহত ছিল।

চাপ বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত এবং সিরাজগঞ্জ অংশের সয়দাবাদ, কড্ডা ও মুলিবাড়ী এলাকায় কয়েকদিন ধরে দীর্ঘ যানজট দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় ৪০ মিনিট থেকে এক ঘণ্টার বেশি সময় টোল আদায় ও যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত যানবাহনের চাপ, লেন পরিবর্তনের প্রতিযোগিতা এবং ওভারটেকিংয়ের কারণে সেতুর ওপর ৫০ থেকে ৬০টি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই আবারও যান চলাচলে ধীরগতি তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, চার লেন মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু হওয়ায় পরিস্থিতি কিছুটা উন্নত হলেও মূল সংকট রয়ে গেছে যমুনা সেতুর সীমিত সক্ষমতা। তারা বলছেন, সেতুর সম্প্রসারণ না হলে প্রতি ঈদ মৌসুমেই একই ধরনের যানজট ও ভোগান্তি অব্যাহত থাকবে।

/এসএকে


  বিষয়:   সাতদিন  যমুনা  সেতু  কোটি  টাকা  টোল  আদায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: