ইসলামি ব্যাংক ধ্বংস করে লুটপাটের রাজনীতি করছে সরকার : সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বর্তমান সরকার দেশের ঐতিহ্যবাহী ইসলামি ব্যাংকগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে তাদের নিজস্ব লুটপাটের রাজনীতি জারি রাখতে চায় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ

2026-05-29T21:32:02+00:00
2026-05-29T21:32:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ইসলামি ব্যাংক ধ্বংস করে লুটপাটের রাজনীতি করছে সরকার : সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৯:৩২ পিএম 
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
বর্তমান সরকার দেশের ঐতিহ্যবাহী ইসলামি ব্যাংকগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে তাদের নিজস্ব লুটপাটের রাজনীতি জারি রাখতে চায় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি দাবি করেছেন, মুসলিম অধ্যুষিত এই দেশে বর্তমান শাসকগোষ্ঠী সাধারণ জনগণকে সুদের দিকে ঠেলে দিচ্ছে। 

শুক্রবার (২৯ মে) নড়াইলে আয়োজিত ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং জনপ্রতিনিধিদের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নড়াইল জেলা শাখার উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ভ্রাতৃত্ব ভালোবাসা ঈদের বন্ধন, শিবির গড়ে আদর্শের স্পন্দন’ এই বিশেষ স্লোগানকে সামনে রেখে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মাঝে সৌহার্দ্য এবং আদর্শিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে এই মিলনমেলার আয়োজন করা হয়। নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনিলম্বিত এই মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। 

এ ছাড়াও নড়াইল জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ইসলামি ছাত্রশিবিরের আদর্শিক ভিত্তি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দেশ গঠনে তরুণ সমাজকে আরও সক্রিয় ও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: