৪ মাসের সন্তানকে নদীতে ছুড়ে ফেলে নিজেও ঝাঁপ দিলেন মা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় চার মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে নিজেও ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন যমুনা খাতুন নামের এক নারী। শুক্রবার

2026-05-29T22:40:09+00:00
2026-05-29T22:43:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৪ মাসের সন্তানকে নদীতে ছুড়ে ফেলে নিজেও ঝাঁপ দিলেন মা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১০:৪০ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ১০:৪৩ পিএম
ছবি : সময়ের আলো
কুষ্টিয়ায় চার মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে নিজেও ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন যমুনা খাতুন নামের এক নারী। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গড়াই নদীর হরিপুর সেতু এলাকায় ঘটনাটি ঘটে। চার মাস বয়সী নিখোঁজ শিশু সন্তানের নাম সাইফ ওসমান হাদি। 

যমুনা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হরিপুর সেতুর ওপর থেকে যমুনা খাতুন তার শিশু সন্তানকে নদীতে ফেলে দেন। এরপর তিনিও নদীতে ঝাঁপ দেন। এ সময় নদীতে থাকা নৌকার মাঝিরা তাকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে শিশু হাদিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা শিশুটিকে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

শিশুটির বাবা আব্দুল আলীম জানান, যমুনা খাতুন সন্তানকে নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। পরে তিনি সেখান থেকে এসে হরিপুর সেতুর ওপর দাঁড়িয়ে প্রথমে শিশুটিকে নদীতে ফেলে দেন এবং পরে নিজেও ঝাঁপ দেন। তিনি দাবি করেন, তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা নিয়ে পারিবারিক বিরোধ তৈরি হয়, যা থেকে এ ঘটনা ঘটতে পারে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন। খুলনা থেকে ডুবুরি দলও যোগ দিতে রওনা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, নদী থেকে উদ্ধার করার পর ওই নারীকে থানায় আনা হয়েছে। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কান্নাকাটি করছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরবিএন 


  বিষয়:   কুষ্টিয়া  নদী  আত্মহত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: