আজ রাত থেকেই শুরু হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আজ রাত থেকেই শুরু হচ্ছে হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট। তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের

2026-05-29T22:55:51+00:00
2026-05-29T22:56:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আজ রাত থেকেই শুরু হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১০:৫৫ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ১০:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আজ রাত থেকেই শুরু হচ্ছে হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট। তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট উড়াল দেবে।

শুক্রবার (২৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে হাজীদের দেশে ফেরার যাত্রা। প্রথম দিন মোট ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫৪৩৪ জন হাজি।

তিনি জানান, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়।


এ বছর সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ সম্পন্ন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজযাত্রী পরিবহন ব্যবস্থা আরও সুন্দর করতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছাতে পেরেছেন।

উল্লেখ্য, আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হবে।

/এসএকে


  বিষয়:   আজ  রাত  হজ  যাত্রী  ফ্লাইট  মক্কা  মদিনা  হাজি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: