আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু, ৩ জুন দেওয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

2026-05-30T12:17:25+00:00
2026-05-30T12:20:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন
আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু, ৩ জুন দেওয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:১৭ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৬ ১২:২০ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সংগৃহীত ছবি
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, আগামী ৩ জুন দেওয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। 

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেয়া হবে প্রতিবেদন। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেয়া যায়নি, তাই আজ দেয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে। 

তিনি আরও বলেন, এক মায়ের অনুরোধে দুই ঘন্টা বন্ধ ছিলো এসি এবং সেটা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত, এসময় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিলো না। প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না। 
 
তদন্তকারীরা হাসপাতালের সব বিষয় নিয়ে তদন্ত করছে-সব কিছুই বের হয়ে আসবে বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। 

 
উল্লেখ্য, গত বুধবার রাতে ময়নাতদন্ত না করাতে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় নবজাতকের মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় রমনা থানায় একজন নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
 
জানা যায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল ১১ জন মা ও ছয় শিশু। মঙ্গলবার দিবাগত রাতে ঠান্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী নার্সও প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। কিন্তু পরে গরম লাগায় আবার এসি চালু করা হয়। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে দুই নবজাতক। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে। পরে সকালে একে একে ছয় নবজাতকই মারা যায়। 


/ইউএমএইচ
 



  বিষয়:   সরদার সাখাওয়াত হোসেন  স্বাস্থ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: