সিলেট বিভাগে হামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও রুবেলাজনিত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।
শনিবার (৩০ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মারা যাওয়া দুই শিশুই সিলেট জেলার বাসিন্দা। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া ছয় মাস বয়সি আরিফা সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা নাজমুল হকের মেয়ে এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিহত আট মাস বয়সি আবদুল্লাহ আল মাহিন জকিগঞ্জ উপজেলার বাসিন্দা মাসুম আহমদের ছেলে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৭ জন রোগী।
সময়ের আলো/জেডি