ইতিহাস নাকি পুনরাবৃত্তি? পিএসজি-আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রণধ্বনি

ক্রীড়া ডেস্ক

খেলা

শিরোপা ধরে রাখার মিশনে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইঁ (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব

2026-05-30T16:38:33+00:00
2026-05-30T16:38:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ইতিহাস নাকি পুনরাবৃত্তি? পিএসজি-আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রণধ্বনি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:৩৮ পিএম 
ছবি : সংগৃহীত
শিরোপা ধরে রাখার মিশনে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইঁ (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব আর্সেনাল। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুশকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামছে পিএসজি, অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বপ্ন দেখছে আর্সেনাল। ফাইনালের আগে দুই দলের শক্তি, দুর্বলতা ও সম্ভাবনা নিয়ে ফুটবল অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা।
সেট পিসে আর্সেনালের বড় ভরসা

এ মৌসুমে ওপেন প্লে থেকে গোল করতে কিছুটা ভুগলেও ডেড বল পরিস্থিতিতে ভয়ংকর রূপ দেখিয়েছে মিকেল আর্তেতার দল। কর্নার ও ফ্রি-কিক থেকে আর্সেনালের আক্রমণ প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষ করে সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালায়েশের উপস্থিতি প্রতিপক্ষের রক্ষণে বাড়তি চাপ তৈরি করে।

পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভকে ঘিরেও কিছুটা উদ্বেগ রয়েছে। আর্সেনাল সেট পিস থেকে তার দুর্বলতা কাজে লাগাতে চাইবে। এ বিষয়ে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, মানুষ হয়তো বলবে তারা দলগত গোল করে না, কিন্তু তাতে কী আসে যায়? যেকোনো আর্সেনাল সমর্থক এতে খুশিই হবে।

পিএসজির সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে ধরা হচ্ছে তাদের বাম উইং। উইঙ্গার খভিচা কাভারাতস্কেলিয়া পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন। তার সঙ্গে লেফট-ব্যাক নুনো মেন্দেসের গতিও প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।

আর্সেনাল কোচ আর্তেতাকে তাই ডান প্রান্তে কাকে খেলাবেন, সে সিদ্ধান্ত নিতে হচ্ছে সতর্কতার সঙ্গে। চোট কাটিয়ে ফিরেছেন ইউরিয়েন টিম্বার। তাকে সরাসরি একাদশে রাখা হবে কিনা, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

মৌসুমজুড়ে আর্সেনালের বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপর পড়েছে বড় ধরনের চাপ। ডেক্লান রাইস, উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল, মার্টিন জুবিমেন্দি ও ডেভিড রায়া ৪ হাজার মিনিটেরও বেশি সময় মাঠে কাটিয়েছেন।

অন্যদিকে লিগ ওয়ানের শিরোপা আগেই নিশ্চিত করায় অনেক খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সুযোগ পেয়েছেন লুইস এনরিকে। ফলে শারীরিকভাবে কিছুটা এগিয়ে থাকতে পারে পিএসজি।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল মাত্র ৬ গোল হজম করেছে এবং পুরো টুর্নামেন্টে এখনো হারেনি। গোলরক্ষক ডেভিড রায়া ৯টি ক্লিনশিট রেখে প্রতিযোগিতার রেকর্ড স্পর্শ করেছেন।

অন্যদিকে আক্রমণে দুর্দান্ত পিএসজি। পুরো টুর্নামেন্টে তারা করেছে ৪৪ গোল। বার্সেলোনার এক মৌসুমে করা সর্বোচ্চ ৪৫ গোলের রেকর্ড ভাঙতে তাদের প্রয়োজন মাত্র একটি গোল।

পিএসজি কোচ লুইস এনরিকে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগে ভিন্ন কৌশল ব্যবহার করে সফল হয়েছেন। ফাইনালেও তিনি নতুন কোনো চমক দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও জানিয়েছেন, প্রতিপক্ষের সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে তারা প্রস্তুত আছেন। তাই শুধু খেলোয়াড়দের পারফরম্যান্স নয়, দুই কোচের কৌশলগত লড়াইও ফাইনালের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।

সব মিলিয়ে, ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর আর্সেনাল এবং শিরোপা ধরে রাখার প্রত্যয়ে উজ্জীবিত পিএসজির মধ্যকার এই ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন তুঙ্গে।

আরবিএন 


  বিষয়:   পিএসজি  আর্সেনাল  চ্যাম্পিয়ন্স লিগ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: