গোয়ালন্দে ২৬ কেজির বাঘাইড় বিক্রি হলো ৫৭ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের বড় একটি বাঘাইড়। শনিবার (৩০ মে)

2026-05-30T16:42:00+00:00
2026-05-30T16:42:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোয়ালন্দে ২৬ কেজির বাঘাইড় বিক্রি হলো ৫৭ হাজার টাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:৪২ পিএম 
সংগৃহীত ছবি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের বড় একটি বাঘাইড়। শনিবার (৩০ মে) বেলা ১২টার দিকে অনলাইনের মাধ্যমে ৫৭ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন এক ইরাক প্রবাসী।  

এর আগে ভোর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে মমিন হালদারের জালে মাছটি ধরা পড়েছিল। 

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, জেলে মোমিন হালদার সঙ্গীদের নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে ভোর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে যান। সেসময় তার জালে এই ২৬ কেজি ওজনের বাঘাড় মাছটি আটকা পড়ে। পরে জেলে মোমিন হালদার আমার সাথে মাছটি বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করেন। আজ সকালে মাছটি নিয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আসলে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকা দিয়ে মাছটি আমি কিনে নেই।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ আরও বলেন, পরে আমি মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করলে ইরাক প্রবাসী এক ভাইয়ের কাছে ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। মাছটি ইরাক প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডেলিভারি দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাড় মাছ ধরা নিষিদ্ধ হলেও মৎস্য আইনে এই মাছ ধরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এই মাছগুলো জেলেরা ভালো দামে বাজারে বিক্রি করতে পারে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গোয়ালন্দ  ২৬ কেজির বাঘাইড়  বিক্রি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: