চামড়ার দাম দেশে নয়, আন্তর্জাতিক বাজারে নির্ধারিত হয়: প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে কোরবানির পশুর চামড়ার দাম অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভর করে না, বরং তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল বলে

2026-05-30T18:00:22+00:00
2026-05-30T18:00:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
চামড়ার দাম দেশে নয়, আন্তর্জাতিক বাজারে নির্ধারিত হয়: প্রাণিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৬:০০ পিএম 
প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
বাংলাদেশে কোরবানির পশুর চামড়ার দাম অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভর করে না, বরং তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি উল্লেখ করেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট কাঁচা চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই ‘এ’ এবং ‘বি’ গ্রেডের উচ্চমানের হয়ে থাকে। 

শনিবার (৩০ মে) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে চামড়া বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রী। 

তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব অর্থনীতি কিছুটা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের সামগ্রিক ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে বিশ্বব্যাপী এখন অনেকেই প্রাকৃতিক চামড়ার তৈরি পণ্যের পরিবর্তে কৃত্রিম বা সিনথেটিক পণ্যের দিকে বেশি ঝুঁকছেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে আমাদের চামড়ার চাহিদা ও মূল্য উভয়ের ওপরই একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।’

মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বৈশ্বিক অর্থনীতির আন্তঃসংযোগ তুলে ধরে আরও বলেন, ‘বিশ্বটা এখন একটি একক পরিবারের মতো। পৃথিবীর যেকোনো অঞ্চলে অর্থনৈতিক বা অন্য কোনো সংকট দেখা দিলে তার প্রত্যক্ষ প্রভাব আমাদের দেশের বাজারেও এসে পড়ে। আমরা দেশে যে পরিমাণ চামড়া উৎপাদন করি, তার একটি বড় অংশই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে হয়। তাই বৈশ্বিক বাজারের পরিস্থিতি সরাসরি আমাদের দেশীয় চামড়া খাতকে প্রভাবিত করছে।’

এর আগে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে উক্ত স্মারক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপু। 

এ ছাড়া আলোচনা সভায় কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে উপস্থিত সবাই মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: