একই দিনে ছেলেদের জয়, মেয়েদের হার

স্পোর্টস ডেস্ক

খেলা

জাপানের কাকামিঘারায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে একই দিনে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শনিবার (৩০ মে) টুর্নামেন্টে নিজেদের ম্যাচে

2026-05-30T18:40:40+00:00
2026-05-30T18:40:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
একই দিনে ছেলেদের জয়, মেয়েদের হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৬:৪০ পিএম 
সংগৃহীত ছবি
জাপানের কাকামিঘারায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে একই দিনে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শনিবার (৩০ মে) টুর্নামেন্টে নিজেদের ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-১৮ দল। তবে একই দিনে নারী বিভাগে স্বাগতিক জাপানের কাছে ১২-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৮ দল।

পুরুষ অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ ৪-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন তারকা খেলোয়াড় মুন্না ইসলাম। তিনি ম্যাচের ৯ এবং ৪০ মিনিটে মালয়েশিয়ার জালে বল পাঠান। এ ছাড়া ম্যাচের ১২ মিনিটে ইসমাইল এবং ৫৭ মিনিটে জনি একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন। 

অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে গোল দুটি পরিশোধ করেন যোগেশ্বরান নাগুলান ৩০ মিনিটে এবং আরিক আইদিল হাকিমি ৫০ মিনিটে। পুরুষ দলের পরবর্তী ম্যাচ আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় শক্তিশালী চীনের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে।

এদিকে একই টুর্নামেন্টে মেয়েদের অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপ হকিতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক জাপানের মুখোমুখি হয়ে তারা ১২-০ গোলের বিশাল ব্যবধানে ম্যাচটি হেরে যায়। পুরো ম্যাচজুড়ে জাপানি মেয়েদের একচেটিয়া আধিপত্যের ম্যাচে জাপানের পক্ষে সর্বোচ্চ তিনটি গোল করে হ্যাটট্রিক করেন কুওয়ামাতো মাই।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: