শিগগিরই চালু ‘প্রবাসী কার্ড’ : প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে দেশের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের জন্য শিগগিরই একটি বিশেষ ‘প্রবাসী কার্ড’

2026-05-30T20:12:02+00:00
2026-05-30T20:12:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
শিগগিরই চালু ‘প্রবাসী কার্ড’ : প্রবাসীকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:১২ পিএম 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে দেশের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের জন্য শিগগিরই একটি বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, এই বিশেষ কার্ডের মাধ্যমে সুবিধাভোগী প্রবাসীরা সরাসরি রাষ্ট্রীয় বিভিন্ন আধুনিক সেবা ও আর্থিক সহায়তা ও প্রণোদনা পাবেন। 

শুক্রবার (৩০ মে) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত এক বিশেষ ঈদ পুনর্মিলনী ও রাজনৈতিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমান সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডের গতিধারা তুলে ধরে বলেন, সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই দেশের সাধারণ মানুষের জন্য কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড সফলভাবে চালু করতে সক্ষম হয়েছে। সরকারের সেই সেবামূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতেই এবার প্রবাসীদের সামগ্রিক কল্যাণে বিশেষ এই কার্ড চালুর দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিশ্ববাজারে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কারিগরি শিক্ষার আধুনিক সম্প্রসারণ, স্বল্পমেয়াদি বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু এবং বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার ওপর তরুণদের বিশেষ জোর দিতে হবে।

কুলাউড়ায় ব্যক্তিগত সফরকালে স্থানীয় মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকুর বাসভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু কুলাউড়ার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে মন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ ও কুলাউড়ার চার লেন সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নসহ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। 

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: