নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে জাবিরা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার

2026-05-30T22:04:25+00:00
2026-05-30T22:04:25+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১০:০৪ পিএম 
ছবি : সময়ের আলো
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে জাবিরা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত জাবিরা উপজেলার মেহার এলাকার জুবায়েরের মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সে উপজেলার মাইজখার গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পরে যায় জাবিরা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।

Advertisement
পরে স্বজনরা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাবিবার মামা শরিফুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিশু জাবিরার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নানার বাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।

আরবিএন 
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: