গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।রবিবার (৩১ মে) সকাল ৯টার

2026-05-31T13:38:52+00:00
2026-05-31T13:38:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১:৩৮ পিএম 
ছবি : সময়ের আলো প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ মে) সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা বাজার সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার বানিয়াপুকুর গ্রামের মৃত শাহাদাত মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মড়কা বাজারে শহিদুল ইসলামের একটি ধান ভাঙানো মিল রয়েছে। পাশাপাশি নিকটবর্তী মাঠে ধান চাষ করেছিলেন। সকালে তিনি ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গাংনী  বিদ্যুৎস্পৃষ্ট  কৃষকের মৃত্যু  মেহেরপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: