ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এতে কমপক্ষে ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।রোববার

2026-05-31T14:23:38+00:00
2026-05-31T14:45:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ২:২৩ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ২:৪৫ পিএম
ছবি : সময়ের আলো প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এতে কমপক্ষে ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। 

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার সীমান্তবর্তী এলাকা সোয়াদি ও ঝাটুরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়লে ভেতরে থাকা প্রায় সব যাত্রীই কম-বেশি আঘাত পান। খবর পেয়ে ভাঙ্গা ও নগরকান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৩ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার সুইটি জানান, হাসপাতালে ভর্তি হওয়া ২৩ জনের শরীরে আঘাত থাকলেও বর্তমানে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝাটুরদিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ভাঙ্গা  বাস দুর্ঘটনা  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: