দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া রেকর্ড সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করার এক অভূতপূর্ব ঘোষণা দিয়েছে।

2026-05-31T16:25:23+00:00
2026-05-31T16:25:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৪:২৫ পিএম 
ফাইল ছবি
ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া রেকর্ড সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করার এক অভূতপূর্ব ঘোষণা দিয়েছে। নতুন এই বিশেষ নিয়ম অনুযায়ী, সোমবার ১ জুন থেকে মাত্র দুই কর্মদিবসের মধ্যে সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন সফলভাবে প্রক্রিয়াকরণ বা সম্পন্ন করা সম্ভব হবে। 

রোববার (৩১ মে) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক অফিসিয়াল বার্তায় ভিসা প্রার্থীদের জন্য এই অত্যন্ত স্বস্তিদায়ক তথ্যটি নিশ্চিত করা হয়েছে। 

যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের কনসুলার শাখা অভিবাসনপ্রত্যাশীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মের মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আইনি আবেদনপত্র মাত্র দুই কর্মদিবসের মধ্যেই শতভাগ প্রক্রিয়াকরণ নিশ্চিত করবে।

নতুন এই নিয়মের বিষয়ে আরও বিস্তারিত সুনির্দিষ্ট তথ্য জানতে ভিসা আবেদনকারীদের মার্কিন দূতাবাসের অফিসিয়াল ‘ভিসা ক্যাটাগরির ডিরেক্টরি’-তে প্রবেশ করে ‘অভিবাসী ভিসা ক্যাটাগরি’ সংক্রান্ত নির্দেশনা ও নিয়মাবলি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: