জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করে অশ্লীল নৃত্য, ২ নেতাকে বহিষ্কার

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করে অশ্লীল নাচ-গান করায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি।বহিষ্কৃতরা হলেন—সোনামুখী ইউনিয়ন বিএনপির

2026-05-31T17:45:00+00:00
2026-05-31T18:00:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করে অশ্লীল নৃত্য, ২ নেতাকে বহিষ্কার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৫:৪৫ পিএম 
দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। ছবি : সংগৃহীত
জয়পুরহাটে শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করে অশ্লীল নাচ-গান করায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি। 

বহিষ্কৃতরা হলেনসোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধানের স্বাক্ষরিত পত্রে তাদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

পত্রে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৩০ মে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হলেও আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। বরং তারা জেলা বিএনপি নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে অংশ নেন, যা দলের আদর্শ ও অসাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।


জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচি পালন না করে, ব্যানারে বিএনপি নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসব করা হয়েছে। এ বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জেলা বিএনপি অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তাদের দল বহিষ্কার করেছে।’

/কেএইচও


  বিষয়:   জিয়াউর রহমান  শাহাদাতবার্ষিকী  অশ্লীল নৃত্য  বহিষ্কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: