ওয়াশিংটনে ট্যাংক বিস্ফোরণ, ১১ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লংভিউ শহরে একটি কাগজ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উদ্ধার করা হয়েছে নিখোঁজ থাকা শেষ দুই শ্রমিকের মরদেহ।

2026-05-31T18:25:06+00:00
2026-05-31T18:27:00+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ওয়াশিংটনে ট্যাংক বিস্ফোরণ, ১১ জনের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ৬:২৭ পিএম
কলাম্বিয়া নদীর তীরে অবস্থিত নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কারখানায় বিস্ফোরণ। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লংভিউ শহরে একটি কাগজ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উদ্ধার করা হয়েছে নিখোঁজ থাকা শেষ দুই শ্রমিকের মরদেহ। এর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।  

শনিবার (৩০ মে) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার সকালে কলাম্বিয়া নদীর তীরে অবস্থিত নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কারখানায় ৬ লাখ গ্যালন ‘হোয়াইট লিকার’ নামের একটি রাসায়নিক পদার্থভর্তি ট্যাংক বিস্ফোরিত হয়। কাগজ শিল্পে কাঠের চিপসকে জুসের কার্টনে ব্যবহৃত প্যাকেজিং বোর্ডে রূপান্তর করতে এই রাসায়নিক ব্যবহার করা হয়। 

বিস্ফোরণের পরপরই দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয় এবং আরও নয়জন শ্রমিক নিখোঁজ ছিলেন। বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি ও ধ্বংসস্তূপের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়ে, ফলে কয়েকদিন ধরে চলে উদ্ধারকাজ। 


এসময় উদ্ধারকর্মীরা বিশেষ সুরক্ষা পোশাক পরেন এবং তারা রাসায়নিক দূষণমুক্ত করার বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। 

শনিবার এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিচয় নিশ্চিত করে প্রশাসন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় নিহতদের বেশিরভাগই এমন একটি স্থানে অবস্থান করছিলেন, যেখানে শ্রমিকদের দিনের কাজের দায়িত্ব বণ্টন করা হয়। 



/ইউএমএইচ


  বিষয়:   ওয়াশিংটন  রাসায়নিক ট্যাংক  বিস্ফোরণ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: