রাতে মাঠে নামছে ব্রাজিল, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (৩১ মে) রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে

2026-05-31T21:55:56+00:00
2026-05-31T21:55:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
রাতে মাঠে নামছে ব্রাজিল, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৯:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (৩১ মে) রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে তারা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় শুরু হবে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এর প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাচটি জি (Ge) টিভির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে, ফলে দর্শকরা অনলাইনে ম্যাচ উপভোগ করতে পারবেন।

এই ম্যাচের সম্ভাব্য একাদশ আগেই সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। 

ব্রাজিলের বিশ্বকাপ দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন।

ডিফেন্ডার: আলেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।

আরবিএন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: