ফোর্বসের তালিকায় হানিয়া

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

এবার বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তালিকায় উঠল হানিয়া আমিরের নাম। বিশ্বখ্যাত মার্কিন এই সাময়িকীর অনূর্ধ্ব ৩০ বছর বয়সি এশিয়ার সেরা প্রভাবশালী

2026-06-01T02:55:36+00:00
2026-06-01T02:55:36+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ফোর্বসের তালিকায় হানিয়া
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:৫৫ এএম 
হানিয়া আমির। ছবি : সংগৃহীত
এবার বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তালিকায় উঠল হানিয়া আমিরের নাম। বিশ্বখ্যাত মার্কিন এই সাময়িকীর অনূর্ধ্ব ৩০ বছর বয়সি এশিয়ার সেরা প্রভাবশালী তরুণ-তরুণীদের নিয়ে প্রকাশিত ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন ২৮ বছর বয়সি হানিয়া। ফোর্বসের বিনোদন ও ক্রীড়া বিভাগে নাম এসেছে হানিয়ার। 

ইনস্টাগ্রামে প্রায় ২ কোটি ফলোয়ার নিয়ে তিনি এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নারী তারকা। এই বছরের শেষের দিকে মুক্তি পেতে যাওয়া ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’-তেও প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। 

এ ছাড়া গত বছরের শেষে তিনি জাতিসংঘের ‘ইউএন উইমেন’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবেও নিযুক্ত হন। ফোর্বসের এই তালিকায় হানিয়া আমির একাই নন, পাকিস্তান থেকে মোট ৭ জন তরুণ বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের নাম লিখিয়েছেন। সিনেমা জগৎ থেকে হানিয়ার সঙ্গে যোগ দিয়েছেন তরুণ নারী নির্মাতা সামান কামরান। 

এবার বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তালিকায় উঠল হানিয়া আমিরের নাম। বিশ্বখ্যাত মার্কিন এই সাময়িকীর অনূর্ধ্ব ৩০ বছর বয়সি এশিয়ার সেরা প্রভাবশালী তরুণ-তরুণীদের নিয়ে প্রকাশিত ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন ২৮ বছর বয়সি হানিয়া। 

ফোর্বসের বিনোদন ও ক্রীড়া বিভাগে নাম এসেছে হানিয়ার। ইনস্টাগ্রামে প্রায় ২ কোটি ফলোয়ার নিয়ে তিনি এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নারী তারকা। এই বছরের শেষের দিকে মুক্তি পেতে যাওয়া ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’-তেও প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। 

এ ছাড়া গত বছরের শেষে তিনি জাতিসংঘের ‘ইউএন উইমেন’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবেও নিযুক্ত হন। ফোর্বসের এই তালিকায় হানিয়া আমির একাই নন, পাকিস্তান থেকে মোট ৭ জন তরুণ বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের নাম লিখিয়েছেন। সিনেমা জগৎ থেকে হানিয়ার সঙ্গে যোগ দিয়েছেন তরুণ নারী নির্মাতা সামান কামরান। 

/এসএকে
  বিষয়:   ফোর্বস  তালিকা  হানিয়া  আমির  পাকিস্তান  নয়িকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: