তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ পরিবারের মাঝে গোশত বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঈদুল আজহা উপলক্ষে মানবিক সংগঠন তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন ঘোষিত ‘সবার জন্য কোরবানি ২০২৬’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের ২০২১টি অসচ্ছল

2026-06-01T03:16:38+00:00
2026-06-01T03:16:38+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ পরিবারের মাঝে গোশত বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:১৬ এএম 
ছবি : সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে মানবিক সংগঠন তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন ঘোষিত ‘সবার জন্য কোরবানি ২০২৬’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের ২০২১টি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।

রবিবার (৩১ মে ) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের শুরু থেকে শেষ দিন পর্যন্ত পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে কোরবানির গোশত পৌঁছে দেওয়া হয়।

Advertisement
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় মোট আটটি গরু ও ১০টি খাসি কোরবানি করা হয়। পাশাপাশি শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া সাত শতাধিক প্যাকেট গোশতও বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম ঈদের তিন দিনজুড়ে সিরাজগঞ্জের যমুনাচর, যশোরের মনিরামপুর, কক্সবাজারের উখিয়া, চট্টগ্রামের সাতকানিয়া, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মাঝে পরিচালিত হয়। এছাড়া ঢাকার কয়েকটি এতিমখানাতেও কোরবানির গোশত পৌঁছে দেওয়া হয়।

তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুবের তত্ত্বাবধানে কার্যনির্বাহী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের সমন্বিত প্রচেষ্টায় পুরো কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

/এসএকে
  বিষয়:   তাকওয়া  চ্যারিটি  ফাউন্ডেশন  উদ্যোগ  পরিবার  গোশত  বিতরণ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: