উদযাপন ছাপিয়ে সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সব ধরনের প্রস্তুতি থাকার পরও সহিংসতা বন্ধ করতে পারেনি ফ্রান্স সরকার। শনিবার রাতে টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে

2026-06-01T04:11:58+00:00
2026-06-01T04:11:58+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
উদযাপন ছাপিয়ে সহিংসতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৪:১১ এএম 
ছবি : সংগৃহীত
সব ধরনের প্রস্তুতি থাকার পরও সহিংসতা বন্ধ করতে পারেনি ফ্রান্স সরকার। শনিবার রাতে টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। 

শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকরা উল্লাসে মেতে উঠেন। ফুটবল সমর্থকদের উল্লাস এমন মাত্রায় পৌঁছে যে তাতে পুলিশি হস্তক্ষেপ পড়ে। কারণ সমর্থকরা পুলিশের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। 

এই ঘটনায় প্রায় সাড়ে চারশ সমর্থককে আটক করা হয়। শুধু রাজধানী প্যারিস থেকে আটক হয় ২৮০ জন। গত বছর পিএসজি যখন প্রথমবার চ্যাম্পিয়ন লিগ জয়ের স্বাদ পায়, তখনও একই ধরনের সহিংসতা দেখা গিয়েছিল। সেবারের উদযাপন আরও সহিংস ছিল। 

তবে এবার সতর্ক ছিল ফ্রান্সের সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, এবার কর্তৃপক্ষ অত্যন্ত শক্তিশালী ও সুসংহত ব্যবস্থা নিয়ে প্রস্তুত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এদিন প্যারিসেই হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পিএসজির জয় উদযাপন করতে রাস্তায় নামা মানুষরা। 

/এসএকে


  বিষয়:   উদযাপন  সহিংসতা  ফ্রান্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: