রাগদৈল মাদরাসার পুনর্মিলনীতে স্মৃতির মিলনমেলা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল ইসলামিয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

2026-06-01T05:56:52+00:00
2026-06-01T05:56:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাগদৈল মাদরাসার পুনর্মিলনীতে স্মৃতির মিলনমেলা
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৫৬ এএম 
ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল ইসলামিয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

শনিবার (৩০ মে) সকালে নিবন্ধন ও নাস্তা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্যে আয়োজন কমিটির আহ্বায়ক ডা. আরিফুল ইসলাম মাদরাসার ৫০ বছরের ইতিহাস ও শিক্ষা বিস্তারে এর অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতি ও অভিজ্ঞতা বিনিময় করেন।

এ সময় প্রবীণ শিক্ষক মাওলানা রুস্তম আলীকে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় সাবেক শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে প্রফেসর ড. এম. আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. আমির হোসাইন, মুহাম্মদ ওমর ফারুকসহ বিশিষ্টজনরা বক্তব্য দেন। আয়োজনের পৃষ্ঠপোষক ছিল সাচার রেনেসা মেডিকেল সেন্টার।

আয়োজকরা জানান, এই পুনর্মিলনী শুধু উৎসব নয়; বরং মাদরাসার শিক্ষা-ঐতিহ্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

/এসএকে
  বিষয়:   রাগদৈল  মাদরাসা  সুবর্ণজয়ন্তী  পুনর্মিলনী  স্মৃতি  মিলনমেলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: