পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সচল হয়েছে দেশের সড়ক পথে চার দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) স্থলবন্দর বাংলাবান্ধা।
সোমবার (১ জুন) সকাল থেকে বন্দরটির ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ।
তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতদিন বন্ধ থাকার পর আজ সোমবার (১ জুন) সকাল থেকে সকল আমদানি রপ্তানি চালু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা ছিলো। বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা এই সময়ে উভয় দেশের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করেছেন।
সময়ের আলো/জেডি