মতিঝিলে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও

2026-06-01T11:15:48+00:00
2026-06-01T11:29:47+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
মতিঝিলে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, রণক্ষেত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:১৫ এএম  আপডেট: ০১.০৬.২০২৬ ১১:২৯ এএম
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ছুড়ছে পুলিশ। ছবি : সময়ের আলো
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাসও ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সড়ক ও ব্যাংক এলাকা থেকে সরিয়ে দিতে পুলিশ উদ্যোগ নেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে। পাশাপাশি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ছোড়া এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় কয়েকজন আহত হয়েছেন।


বিক্ষোভকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন, কিন্তু পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, ব্যাংকের নতুন চেয়ারম্যান এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলে ব্যাংকে পুনরায় অনিয়ম ও লুটপাটের আশঙ্কা রয়েছে। এ কারণেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।

পুলিশ প্রথম দফায় আন্দোলনকারীদের সরিয়ে দিলেও পরে তারা আবার ইসলামী ব্যাংক এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেন। ঘটনার পর ব্যাংকের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


/কেআই


  বিষয়:   ইসলামি ব্যাংক  পদত্যাগ  বিক্ষোভ  রণক্ষেত্র  ব্যাংক পাড়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: