হবিগঞ্জে মাদক বিক্রিকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মাদক বিক্রিকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর নতুন বাজারে চার গ্রামবাসীর মধ্যে রাতের আধারে দুই

2026-06-01T12:13:06+00:00
2026-06-01T12:14:31+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে মাদক বিক্রিকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১২:১৩ পিএম  আপডেট: ০১.০৬.২০২৬ ১২:১৪ পিএম
ছবি : সময়ের আলো প্রতিনিধি
মাদক বিক্রিকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর নতুন বাজারে চার গ্রামবাসীর মধ্যে রাতের আধারে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোকজন আহত হয়েছেন। টেঁটাবিদ্ধ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

রবিবার (৩১ মে) দিবাগত রাত ৯টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৬ জনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মাদক বিক্রি নিয়ে বনদক্ষিণ গ্রামের এক যুবক চরহামুয়া গ্রামের কয়েকজন লোক আটক করে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে একে একে বনদক্ষিন, সুলতানশী, চরহামুয়া ও বনগাও এলাকার লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের আধারে টর্চলাইট জ্বালিয়ে শুরু হয় চর্তুথমুখী সংঘর্ষ। ভাংচুর ও লুটপাট করা হয় নতুন বাজারের অন্তত দশটি দোকান। আতংক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীর নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একদল সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ ৩ রাউন্ড টিয়ারশেল ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সোমবার (১ জুন) সকালে সময়ের আলোকে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে৷ আমাদের পুলিশের টহল অব্যাহত আছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   হবিগঞ্জ  মাদক বিক্রি  গ্রামবাসী  সংঘর্ষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: