মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, নেপথ্যে কী?

সময়ের আলো ডেস্ক

জাতীয়

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি (২৯৯ নম্বর) আসন থেকে শীষ প্রতীকে জয়লাভ করেন দীপেন দেওয়ান। এরপর পার্বত্য চট্টগ্রাম

2026-06-01T13:25:50+00:00
2026-06-01T13:29:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, নেপথ্যে কী?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১:২৫ পিএম  আপডেট: ০১.০৬.২০২৬ ১:২৯ পিএম
দীপেন দেওয়ান। ছবি : সংগৃহীত
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি (২৯৯ নম্বর) আসন থেকে শীষ প্রতীকে জয়লাভ করেন দীপেন দেওয়ান। এরপর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পান তিনি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপি মন্ত্রী দীপেন দেওয়ান। হঠাৎ করে সরকারের এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগের খবর আলোচনার জন্ম দিয়েছে— এ পদত্যাগের নেপথ্যে কী রয়েছে।

সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন দীপেন দেওয়ান।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, পদত্যাগপত্রে তিনি লিখেন, ‘আমি দীপেন দেওয়ান, এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর হতে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি। অতএব, উপযুক্ত কারণে আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।’

কে এই দীপেন দেওয়ান?

অ্যাডভোকেট দীপেন দেওয়ান একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক বিচারক। ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলেন। দীপেন দেওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮০-এর দশকে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক হিসেবে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। 

রাজনীতিতে আসার আগে তিনি দীর্ঘ ১৯ বছর জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ছিলেন এবং সর্বশেষ চাঁদপুর জেলার যুগ্ম জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি বিচারকের চাকরি ছেড়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন।

সবশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি (২৯৯ নম্বর) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে রেকর্ড ১ লাখ ৭০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, যা ছিল ওই নির্বাচনের সর্বোচ্চ ভোটের ব্যবধান। 

তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি দীর্ঘদিন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পাহাড়ের রাজনীতিতে দলের অন্যতম শীর্ষ কাণ্ডারি হিসেবে পরিচিত। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শে রাষ্ট্রীয় কাজের চাপ কমাতে স্বেচ্ছায় এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

/কেআই


  বিষয়:   দীপেন দেওয়ান  পদত্যাগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: