গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মাসুদ সরকার রিফাত (২৩) পলাশবাড়ী সরকারি কলেজের

2026-06-01T15:15:44+00:00
2026-06-01T15:15:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:১৫ পিএম 
নিহত মাসুদ সরকার রিফাত। ছবি : সময়ের আলো প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মাসুদ সরকার রিফাত (২৩) পলাশবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। রিফাত রাইগ্রামের বাসিন্দা সাংবাদিক শাহ আলম সরকারের ছেলে। 

রোববার (৩১ মে) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের রাইগ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একই দিন সন্ধ্যা ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পরিবারের সদস্যরা জানান, তীব্র গরমে ডাব খাওয়ার ইচ্ছায় রিফাত নিজ বাড়ির একটি নারিকেল গাছে চড়ে। গাছের উপর থেকে ডাব ছিঁড়তে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে ডাবসহ সে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। 


পরিবার ও প্রতিবেশীদের কাছে সে ছিল হাসিখুশি ও মিষ্টভাষী। অকালে তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১ জুন) সকাল ১১টায় জুনদহ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রদীপ কুমার প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   গাইবান্ধা  নারিকেল গাছ  কলেজছাত্রের মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: