রাঙ্গুনিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে এক কিশোরীকে (১৫) দুর্গম পাহাড়ি জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। ধর্ষণের সময় অপরাধীরা

2026-06-01T16:37:30+00:00
2026-06-01T18:18:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাঙ্গুনিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম  আপডেট: ০১.০৬.২০২৬ ৬:১৮ পিএম
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে এক কিশোরীকে (১৫) দুর্গম পাহাড়ি জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। ধর্ষণের সময় অপরাধীরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. বাদশা মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাদশা পদুয়া ইউনিয়নের জয়নগর মাতব্বর টিলার মো. জসিম উদ্দিনের ছেলে।

শনিবার (৩০ মে) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রধান আসামি বাদশাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মামলার অন্য আসামিরা হলেন—চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিমপাড়ার মো. ছাবেরের ছেলে মো. সাইফুল (২৭) এবং রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের জয়নগর মুকতুল্লা টিলার মো. জালালের ছেলে মো. মাহাবুব ওরফে মালু (৩০)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা পেশায় একজন কৃষক। গত ২৪ মে বিকেলে নিখোঁজ হওয়া নিজেদের তিনটি ছাগল খুঁজতে স্থানীয় একটি মাঠের পাশে যায় ওই কিশোরী। মাঠে তাকে একা পেয়ে আসামি বাদশা মিয়া হঠাৎ মুখ চেপে ধরে পাশের একটি নির্জন ও গভীর জঙ্গলের ভেতর টেনে নিয়ে যায়। পরে সে মুঠোফোনে কল করে তার অপর দুই সহযোগী সাইফুল ও মাহাবুবকে ঘটনাস্থলে ডেকে আনে। সেখানে তিন আসামি মিলে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।

নির্যাতনের শিকার কিশোরীর বরাত দিয়ে তাঁর স্বজনরা জানান, পাশবিক এই নির্যাতনের সময় আসামিরা মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে পুরো ঘটনার ভিডিও ধারণ করে। নির্যাতনের সময় কিশোরী কান্নাকাটি করে আকুতি জানিয়ে বলেছিল, ‘আংকেল, আমার সাথে এসব না করে আমাকে বরং বিষ খাইয়ে মেরে ফেলেন।’ কিন্তু অপরাধীদের মন গলেনি। উল্টো পাশবিক নির্যাতন শেষে এই ঘটনা কাউকে জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়। লোকলজ্জা ও ভিডিও ফাঁসের ভয়ে শুরুতে বিষয়টি প্রকাশ না করলেও, পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ মে পরিবারের কাছে সব খুলে বলে ওই কিশোরী। 

রোববার (৩১ মে) সকালে সরেজমিনে জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পার্বত্য বান্দরবান সীমান্তসংলগ্ন অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় ঘটনাস্থলটির অবস্থান। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এই ভৌগোলিক দুর্গমতার সুযোগ নিয়ে স্থানীয় একটি চিহ্নিত চক্র এলাকাটিকে মাদক, দস্যুতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত করেছে। ঘটনাস্থলে এখনও আসামিদের মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং ঝোপের ভেতর আস্তানা দৃশ্যমান রয়েছে।


স্থানীয় বাসিন্দা মো. হারুন জানান, ‘এই চক্রের ভয়ে এলাকার সাধারণ মানুষ তটস্থ থাকে। ধর্ষণের ঘটনার পর তারা ভুক্তভোগী পরিবারটিকে ক্রমাগত হুমকি দিচ্ছিল। বিক্ষুব্ধ জনতা প্রধান আসামি বাদশা মিয়াকে ধরে ফেললে, তার বাহিনীর সদস্যরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু দুর্গম পথ পাড়ি দিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ সঠিক সময়ে উপস্থিত হওয়ায় অপরাধীরা পালিয়ে যায় এবং পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।’

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।’

সময়ের আলো/জেডি 


  বিষয়:   রাঙ্গুনিয়া  কিশোরী  গণধর্ষণ  আসামি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: