ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

ঈদুল আযাহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ থেকে দুই দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু

2026-06-01T17:15:51+00:00
2026-06-01T17:17:24+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ০১.০৬.২০২৬ ৫:১৭ পিএম
ছবি : সময়ের আলো
ঈদুল আযাহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ থেকে দুই দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে বন্দরে ফিরে এসেছে পুরোনো প্রান চঞ্চলাতা । ছুটিতে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।  

সোমবার (১ জুন) সকাল সাড়ে এগারোটা দিকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি  রফতানির সকল কার্যক্রম শুরু হয়েছে।   
সরজমিনে গিয়ে দেখা যায়, বন্দরে শ্রমিকরা প্রবেশ করছেন। বিভিন্ন স্থান থেকে ছেড়ে আশা পণ্যবহণকারি ট্রাক বন্দরে প্রবেশ করছে।  

হিলি স্থলবন্দরের আমদানি কারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. সোহরাব হোসেন বলেন, ঈদুল আযহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পরে আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে কর্মচঞ্চলতা ফিরে আসবে। সেই সাথে ব্যবসায়ী ও শ্রমিকদের আয় বাড়বে। পাশাপাশি সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।   

হিলি আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্তে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ রাখা হয়ে ছিলো। আজ সোমবার (১ জুন) সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। ঈদের দিনেও আমরা যাত্রী পারাপারের কাজ করেছি। আজ এখন পর্যন্ত ৫১টি যাত্রী পারাপার হয়েছে। সারা দিনে ১৪০-১৫০ জন যাত্রী পারাপার হবে বলে আশা করছি।  

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ঈদের ছুটি  হিলি স্থলবন্দর  আমদানি  রফতানি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: