ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর কলাবাগান ফ্রী স্কুল স্ট্রিট এলাকার বাসায় ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম সাদমান ওয়াসিফ

2026-06-01T18:24:48+00:00
2026-06-01T18:25:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:২৪ পিএম  আপডেট: ০১.০৬.২০২৬ ৬:২৫ পিএম
কলাবাগান থানা। সংগৃহীত ছবি
রাজধানীর কলাবাগান ফ্রী স্কুল স্ট্রিট এলাকার বাসায় ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম সাদমান ওয়াসিফ সুপান্ত(১৭)। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। 

রোববার (১ মে) দিবাগত রাত ১টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

পরে ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে(১৬) আটক করেছে পুলিশ।  

কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) শামছুল হক সুমন জানান, দুই ভাইয়ের বাবা মা গত ২১সালে ডিভোর্স হয়। বাবা সিরাজুল সালেকীন কানাডা প্রবাসী। আর মা ডা. সানজিদা আক্তার মৌসুমী অন্যত্র বিয়ে করে মধ্য বাড্ডা এলাকায় থাকেন। মৌসুমী বর্তমানে মুগদা মেডিকেলে কর্মরত আছেন। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদিঘী থানার হারভাংগা গ্রামে।    


তিনি আরও জানান, বড় ভাই সুপান্ত এবার গর্ভমেন্ট লেবরোটরি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ছোট ভাই একই স্কুলের দশম শ্রেনীতে পড়ে। কলাবাগানের বাসায় তারা দুই ভাই থাকে। গতরাত সারে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই শুদ্ধ লোহার ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্তর মাথায় সজোরে আঘাত করে। এতে বড় ভাইয়ে মাথা ফেটে মগজ বের হয়ে যায়। দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এসআই সুমন জানান, বাবা মায়ের বিচ্ছেদ, দুই ভাইয়ের একা একা বসবাস করা, কাজের বুয়ার রান্না খাওয়া এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে দুই ভাইয়ের মধ্যে মনমানিল্য হতো। এর জের ধরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘটনার পরপরই ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকর(১৬) আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  



/ইউএমএইচ
  বিষয়:   কলাবাগান  ডাম্বেল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: