এয়ার অ্যাস্ট্রায় যুক্ত হলো নতুন উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘এয়ার অ্যাস্ট্রা’ তাদের বহর সম্প্রসারণের অংশ হিসেবে সম্পূর্ণ নতুন বা ব্র্যান্ড নিউ একটি এটিআর ৭২-৬০০

2026-06-01T19:45:22+00:00
2026-06-01T19:45:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
এয়ার অ্যাস্ট্রায় যুক্ত হলো নতুন উড়োজাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘এয়ার অ্যাস্ট্রা’ তাদের বহর সম্প্রসারণের অংশ হিসেবে সম্পূর্ণ নতুন বা ব্র্যান্ড নিউ একটি এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ যুক্ত করেছে। 

রোববার (৩১ মে) বিকেলে ফ্রান্সের টুলুজ কারখানা থেকে উড্ডয়ন করে একটি মাত্র ট্রানজিট নিয়ে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। 

ঢাকায় নামার পরপরই উড়োজাহাজটিকে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দিয়ে বরণ করে নেওয়া হয়।

এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই আধুনিক উড়োজাহাজটি যুক্ত হওয়ার পর তাদের বহরে মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। উড়োজাহাজ সংস্থাটির ভবিষ্যৎ বাণিজ্যিক পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসের মধ্যে ধাপে ধাপে আরও দুইটি নতুন উড়োজাহাজ তাদের বিমানবহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। 

বহরে নতুন এয়ারক্রাফট যোগ হওয়ায় এয়ার অ্যাস্ট্রার দৈনিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং নতুন অভ্যন্তরীণ গন্তব্য সম্প্রসারণের একটি বড় সুযোগ তৈরি হবে, যা সম্মানিত যাত্রীদের জন্য আরও আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

উল্লেখ্য, ফরাসি প্রযুক্তিতে নির্মিত এটিআর ৭২-৬০০ একটি অত্যন্ত আধুনিক টার্বোপ্রপ আঞ্চলিক উড়োজাহাজ, যা স্বল্প দূরত্বের রুটে সবচেয়ে বেশি জ্বালানি সাশ্রয়ী এবং কার্যকর উড্ডয়ন পরিচালনার জন্য বিশ্বব্যাপী বিশেষভাবে পরিচিত। সম্পূর্ণ নতুন এই উড়োজাহাজটিতে যাত্রীদের জন্য ৭০টি আরামদায়ক আসন রয়েছে। 

বেসরকারি এই এয়ারলাইনসটির প্রতিষ্ঠার বয়স প্রায় সাড়ে ৩ বছর পার হলেও এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক রুট বা ফ্লাইট চালু করেনি তারা। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং সৈয়দপুর রুটে নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: