খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

বাগেরহাট সংবাদদাতা

সারাদেশ

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘিতে ফাতেমা নামের ৮ বছরের একটি কন্যাসন্তানকে টেনে নিয়ে গেছে এক হিংস্র

2026-06-01T23:04:29+00:00
2026-06-01T23:04:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির
বাগেরহাট সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:০৪ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘিতে ফাতেমা নামের ৮ বছরের একটি কন্যাসন্তানকে টেনে নিয়ে গেছে এক হিংস্র কুমির। 

সোমবার (১ জুন) রাত ৮টার দিকে মাজারের প্রধান পুকুর ঘাটে এই লোমহর্ষক ও আশঙ্কাজনক ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই শিশুকে জীবিত অথবা মৃত অবস্থায় উদ্ধারে দীঘির পানিতে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করেছে। 

স্থানীয় বাসিন্দা ও মাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়া শিশু ফাতেমা তার মায়ের সঙ্গে মাজারের আশপাশের এলাকাতেই অস্থায়ীভাবে বসবাস করত। তার মা একজন মানসিক ভারসাম্যহীন নারী হিসেবে স্থানীয় সবার কাছে পরিচিত। 

রাতে শিশু ফাতেমা কোনো একটি প্রয়োজনে মাজারের ওই দীঘির পানিতে নামলে হঠৎ করে দীঘিতে থাকা বিশালাকৃতির একটি কুমির তার ওপর অতর্কিত আক্রমণ করে এবং কামড় দিয়ে তার পা চেপে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। দীঘির ঘাটে উপস্থিত অন্য লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে মাজার কতৃপক্ষের দায়িত্বে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

উদ্ভূত পরিস্থিতিতে মাজার কতৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে আজ সোমবার রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও দীঘির গভীর পানি থেকে ওই শিশুর কোনো খোঁজ মেলেনি। 

এই ঘটনার প্রেক্ষিতে বাগেরহাটে দীঘির পারের নিরাপত্তা ব্যবস্থা এবং কুকুর ও কুমির কাণ্ডে সংশ্লিষ্ট অবহেলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

শিশুকে কুমিরে টেনে নিয়ে যাওয়ার এই দুঃখজনক বিষয়টি সশরীরে নিশ্চিত করে মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, যে বাচ্চাটিকে কুমির পানির নিচে নিয়ে গেছে তার বয়স আনুমানিক ৮ বছর এবং তার নাম ফাতেমা।

আমরা যতটুকু জানতে পেরেছি, রাতে হাত-মুখ ধোয়া বা গোসলের জন্য সে দীঘির ঘাটের পানিতে নেমেছিল। তখন হঠাৎ করেই একটি কুমির তাকে আক্রমণ করে এবং চোখের পলকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গভীর পানিতে টেনে নিয়ে অদৃশ্য হয়ে যায়। মাজারের সকল খাদেম ও স্থানীয়রা মিলে ফায়ার সার্ভিসের সঙ্গে দীঘির চারপাশ জুড়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: