মশা মারার প্রশিক্ষণ নিতে ফ্লোরিডা নয়, প্রধানমন্ত্রী দিলেন ‘ডোবা থেরাপি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি

2026-06-02T00:13:10+00:00
2026-06-02T06:05:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মশা মারার প্রশিক্ষণ নিতে ফ্লোরিডা নয়, প্রধানমন্ত্রী দিলেন ‘ডোবা থেরাপি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:১৩ এএম  আপডেট: ০২.০৬.২০২৬ ৬:০৫ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো ওই প্রস্তাবে বলা হয়েছিল, ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসি’র অর্থায়নে একটি প্রতিনিধি দল ফ্লোরিডায় গিয়ে মশক নিধনের আধুনিক কার্যক্রম পরিদর্শন করবে।

প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পর্যালোচনার পর এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি–১ জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, প্রস্তাবটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

এর আগে স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো ওই প্রস্তাবে বলা হয়েছিল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ পাঁচজন কর্মকর্তা মশক নিধন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

আরবিএন 


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: