‘​খালেদা জিয়াকে বাড়িছাড়া করা ব্যক্তিরাই আজ দেশছাড়া’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

​বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যারা একসময় বাড়িছাড়া করেছিলেন, আজ তারাই দেশছাড়া বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ

2026-06-02T04:32:40+00:00
2026-06-02T04:32:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘​খালেদা জিয়াকে বাড়িছাড়া করা ব্যক্তিরাই আজ দেশছাড়া’
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:৩২ এএম 
ছবি : সময়ের আলো
​বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যারা একসময় বাড়িছাড়া করেছিলেন, আজ তারাই দেশছাড়া বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই তাকে বাড়িছাড়া করা হয়েছিল। কিন্তু আজ গণঅভ্যুত্থানের মাধ্যমে তারাই দেশছাড়া হয়েছে।

​সোমবার (১ জুন) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের আকছাইল মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক ছিল আকছাইল স্পোর্টিং ক্লাব।

​নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে আমানউল্লাহ আমান বলেন, জনগণ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এর মধ্যে অনেক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়ন করা হবে।

​বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তবে জনগণের শক্তির কাছে অন্যায় কখনো টিকে থাকতে পারে না।

​মাদকের বিস্তার রোধে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জে মাদকের কোনো স্থান নেই। তাই এর বিরুদ্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরবিএন 


  বিষয়:   বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: