বসতঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণা শহরের উত্তর কাটলী এলাকার নিজ বাসায় পূর্ব শত্রুতার জেরে গলা কেটে মনোয়ারা বেগম (৫২) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে

2026-06-02T10:02:22+00:00
2026-06-02T10:02:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বসতঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:০২ এএম 
প্রতীকী ছবি
নেত্রকোণা শহরের উত্তর কাটলী এলাকার নিজ বাসায় পূর্ব শত্রুতার জেরে গলা কেটে মনোয়ারা বেগম (৫২) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও সন্তান। 

সোমবার (১ জুন) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌর শহরের উত্তর কাটলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী আব্দুল্লাহ রশিদ তার লোকজনকে নিয়ে মনোয়ারা বেগম (৫২) এর বাসায় ঢুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় তিনি চিৎকার শুরু করলে হামলাকারীরা বৃদ্ধার গলা কেটে হত্যা করে। পরে ডাক চিৎকার শুনে বৃদ্ধার ছোট ছেলে মুন্না মিয়া (২৫) তার স্বামী আবুচান মিয়া (৬০) ফেরাতে গেলে তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। মায়ের চিৎকার শুনে ছোট ছেলে মুন্না মিয়া ও স্বামী আবুচান মিয়া এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে গুরুতরও জখম করা হয়। 

পরে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত মুন্না ও তার বাবাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মনোয়ারার মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা ঘাতক আব্দুল্লাহ রশিদকে আটক করে।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বসতঘর  বৃদ্ধা  গলা কেটে  হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: