আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা অব্যাহত রয়েছে এবং তা ‘দ্রুত গতিতে’ এগিয়ে চলছে।আলোচনার বিষয়ে জানে এমন একটি আঞ্চলিক সূত্রের

2026-06-02T10:45:17+00:00
2026-06-02T10:45:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সিএনএনের দাবি
আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:৪৫ এএম 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আবারও সঠিক পথে ফিরে এসেছে। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা অব্যাহত রয়েছে এবং তা ‘দ্রুত গতিতে’ এগিয়ে চলছে।

আলোচনার বিষয়ে জানে এমন একটি আঞ্চলিক সূত্রের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আবারও সঠিক পথে ফিরে এসেছে।

এর আগে, ইরানের আধা-সরকারি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল যে, লেবাননে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে আলোচনা স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লের সাথে এক টেলিফোন সংলাপে ট্রাম্প 'আগামী সপ্তাহের মধ্যেই' যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে জানান।  

আলোচনার অগ্রগতি সম্পর্কে ট্রাম্প আরও বলেন, আজ কিছুটা ত্রুটি দেখা দিয়েছিল, কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি খুব দ্রুতই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছি। 

ট্রাম্পের মতে, লেবাননে চলমান ইসরায়েলের হামলার ইরানের ক্ষোভকে আরও উস্কে দিচ্ছিল, যেটি ছিল সবচেয়ে বড় ত্রুটি। 


পরিস্থিতি শান্ত করার বিষয়ে ট্রাম্প বলেন, আমি হিজবুল্লাহর সাথে কথা বলেছি এবং তাদের গোলাগুলি বন্ধ করতে বলেছি। এরপর আমি বিবির (বেনিয়ামিন নেতানিয়াহু) সাথে কথা বলে তাকেও গোলাগুলি থামানোর নির্দেশ দিয়েছি। শেষ পর্যন্ত তারা দুজনেই একে অপরের ওপর হামলা বন্ধ করেছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিতের ঘোষণা দেয় ইরান। পাশাপাশি তেহরানের মিত্র 'রেজিস্ট্যান্স ফ্রন্ট' হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং বাব এল-মান্দেবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল ব্যাহত করার বিষয়টিও বিবেচনা করছে- এমনটাই জানানো হয়েছে প্রতিবেদনে। 

তার আগে পাল্টাপাল্টি হামলা চালায় ইরান ও যুক্তরাষ্ট্র। একই সময়ে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইসরায়েল তার সেনাদের লেবাননের আরও অভ্যন্তরে প্রবেশের নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতেই আলোচনা স্থগিতের ঘোষণা দেয় ইরান। 
 


/ইউএমএইচ


  বিষয়:   যুক্তরাষ্ট্র-ইরান  আলোচনা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: